কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় ও সপ্নেহের বিবির বাজার আজ রবিবার গুজব,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদে মাঝে প্রধান অতিথি হিসেবে জনসচেতনামূলক বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ সয়ৈদ মোহাম্মদ আহসানুল ইসলাম ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পদ্মা সেতুতে মানুষে মাথা লাগবে এটা সম্পূর্ন গুজব এই গুজবে কেউ কান দিবেন না,সন্দেহজনককে কেউ গনপিটুনী দিবেন না । যদি কেউ গনপিটুনি দেন তাহলে এটি একটি ফোজদারী অপরাদ হবে,আইন নিজের হাতে কেউ তুলে নিবেন না,ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে থানা পুলিশকে খবর দিন এবং তাকে কোন ভাবেই শারিরীকভাবে আঘাত করা যাবে না যদি কেউ আইন নিজের হাতে তুলে নেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় তিনি আরো বলেন বাল্যবিবাহ ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি কোন ব্যাক্তি ইভটিজিং বা কোন অভিভাবক বাল্য বিবাহ দিলে তাকে আইনের আওতায় আনা হবে।
সপ্নেহের বিবির বাজারে সভা চলাকালীন সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মকবুল মাহাম্মুদ প্রধান।এসময় বক্তব্য শোনার জন্য বাজারের আশপাশের লোকজন ছুটে আসে সভাস্থলে।