স্বাগতিক শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। তাই তিন ম্যাচের এই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে রোববার (২৮ জুলাই) বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। এমন ম্যাচে শুরুতে হতাশ করলেন ওপেনার সৌম্য সরকার।তিনি ফিরতে না ফিরতে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে টস ভাগ্যে জিতে সুবিধার লক্ষ্যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।কিন্তু তা আর হলো কই।২৬ রানের জুটি গড়ে ১১ রান করে কাটা পড়েন সৌম্য সরকার।সৌম্য যেতে না যেতে কাটা পড়েন তামিমও।সাজঘরে ফেরার আগে ৩১ বলে ১৯ রান করেন তামিম।
বার্তাবাজার/এএস