যখন দরকার, তখনি হতাশ করলেন সৌম্য সরকার

স্বাগতিক শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। তাই তিন ম্যাচের এই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে রোববার (২৮ জুলাই) বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। এমন ম্যাচে শুরুতে হতাশ করলেন ওপেনার সৌম্য সরকার।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে টস ভাগ্যে জিতে সুবিধার লক্ষ্যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।কিন্তু তা আর হলো কই।২৬ রানের জুটি গড়ে ১১ রান করে কাটা পড়েন সৌম্য সরকার।যা বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ।সৌম্যকে ফেরান নুয়ান প্রদীপ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর