সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৪ আসামিকে আটক করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন , উপজেলার বুধহাটা গ্রামের মোঃ আব্দুল গফ্ফার সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম সরদারকে (১০৫ গ্রাম গাঁজাসহ), একসরা গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মুছা ও কলিমাখালী গ্রামের মোঃ ফজলুল সর্দারের ছেলে নূর হোসেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) জয়নালে মোল্লা সঙ্গীয় এসআই (নিঃ) পিযূষ কাস্তি ঘোষ ও ফোর্স এর সহায়তায় ১০৫ গ্রামসহ আসামী মোঃ জাহাঙ্গীর আলম সরদারকে বুধহাটা বাজার হতে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় ২৭(০৭)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-২৫৯/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামী মুছা, এএসআই (নিঃ) শাহজামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-২১১/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামী নূর হোসেন ও এএসআই (নি:) নাজিম হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৬৯/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামি একসরা গ্রামের মুছা গাজীর ছেলে হাছানকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/আরএইচ