চুরির অভিযোগে হাসপাতালে নারীকে গণপিটুনি, পুলিশে সোপার্দ

মানিকগঞ্জের সদর হাসপাতালের এক নারীর মোবাইল চুরি করতে গিয়ে মজিরুন নামের এক নারীকে চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে হাসপাতালের রোগীর স্বজনরা।

রোববার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, আজ সকালে সদর হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ডের এক নারী রোগী বাথরুমে গেলে কৌশলে মজিরুন তার স্বজনের সামনে থেকে ২০হাজার টাকা মূল্যের স্মার্ট মোবাইল নিয়ে হাটা ধরে।

এসময় ওই নারী বিছানায় এসে মোবাইলটি খুঁজে না পেয়ে স্বজনকে বলে। এসময় মোবাইল মোবাইল করে হৈ হুহুল শুরু করে রোগীর স্বজনরা। এসময় ওই মজিরুন দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই নারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে রোগীর স্বজনরা।

এ সময় তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর