সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের মধ্যে মেহেদী (১৯) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আকাশ (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।তবে এখনও হদিস মেলেনি রাজনের।
রোববার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বলিয়াপুরের কুন্ডা এলাকা থেকে মেহেদির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে সকাল ১০ টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে আকাশের লাশ খুঁজে পান ডুবুরিরা।
আকাশ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা এবং মেহেদী রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তারা উভয়েই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি (বিজ্ঞান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণ করার জন্য আসেন। আর সেখানে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।গতকাল দুপুর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বার্তাবাজার/এএস