নরসিংদীর শিবপুরে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আব্দুল মান্নান ভূইয়া পরিষদ ।
আজ (২৮ জুলাই) রবিবার সকালে শিবপুর বাসস্ট্যান্ড থেকে শিবপুর উপজেলা পরিষের সাবেক চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধা নেতৃত্বে একটি শোক র্যালিটি বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে র্যালিটি ধানুয়াস্থ মান্নান ভূইয়ার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। এরপর আব্দুল মান্নান ভূইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল মান্নান ভূইয়া পরিষদের নেতৃবৃন্দ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজসহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,দীর্ঘ ১১ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন আবদুল মান্নান ভূঁইয়া। তিনি নরসিংদী- ৩ (শিবপুর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে বেগম খালেদা জিয়া ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মহাসচিব পদ ও দল থেকে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন।
বার্তাবাজার/আরএইচ