রায়গঞ্জে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ফুলজোর নদী থেকে অজ্ঞাত (২৮) পরিচয়ে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ রবিবার বেলা ১২ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পড়নে কিছু ছিলোনা। পরে স্থানীয়রা লাল রংয়ের ওড়না দিয়ে শরীল ঢেকে দেয়। হাতে চুড়ি থাকাতে স্থানীয়দের ধারনা বিবাহিত।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান,এলাকাবাসী ফুলজোর ব্রীজের সাথে অজ্ঞাত ওই গৃহবধুর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এখন ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর