প্রথম ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে হাথুরুসিংহের শিষ্যরা।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের যাত্রটা ওরা করেছে ৯১ রানের বড় জয় দিয়ে।ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে ফুরফুরা মেজাজে স্বাগতিকরা।সিংহলিদের নজর এখন সিরিজ জয়ের।এ লক্ষ্যে রোববার (২৮ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হচ্ছে সিংহলিরা।সব কিছু ঠিক থাকলে বল মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।
দারুণ জয়ের পর উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কেউ।কিন্তু চাইলেও সেটা ধরে রাখতে পারবে না শ্রীলঙ্কা। কারণ, প্রথম ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ফলে একাদশে পরিবর্তন আনতেই হচ্ছে তাদের। তার পরিবর্তে দলে ঢুকছেন দাসুন শানাকা। এটা একরকম নিশ্চিত। এছাড়া আর কোনো বদলের সম্ভাবনা নেই।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।
বার্তাবাজার/এএস