সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে ২৩ ঘন্টা পর এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ছাত্রের নাম আকাশ। তবে এখনও হদিস মেলেনি , মেহেদী ও রাজনের।
রোববার (২৮ জুলাই) সকাল ১০ টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে আকাশের লাশ খুঁজে পান ডুবুরিরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার একথা নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণ করার জন্য আসেন। আর সেখানে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।গতকাল দুপুর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বার্তাবাজার/এএস