সমতায় ফিরতে যে ১১ জন নিয়ে নামছে বাংলাদেশ

বাংলাদেশের কাঁধে বড় ধরনের বুথ চেপে বসেছে বলা যায়।তা না হলে কেন এমন?সবাই ধরে রেখেছে লঙ্কানরা পাত্তা পাবে না বাংলাদেশের কাছে।কিন্তু মাঠে ঘটল সম্পূর্ণ বিপরীত ঘটনা। ৯১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে তামিম-মুশফিকরা।এমন হারে অনেকটা লড়েচড়ে বসেছে টাইগার সমর্থকরা।কি হচ্ছে এসব?কম অবাক হননি ওরা এগারো জনও।তাই সমতায় ফিরতে মরিয়া। এ লক্ষ্যে রোববার (২৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে সেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

কোনো সিরিজের প্রথমটি হারলে পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিক। তবে এ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন আসছে না! অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন তেমন ইঙ্গিতই দিয়েছেন।তবে শেষ পর্যন্ত হয়ত রুবেল হোসেনের পরিবর্তে তাসকিনকে দেখা যেতে পারে।কারণ যে উদ্দেশ্যে রুবেলকে সুপার একাদশে রাখা বলা যায়, তার কিছুই করতে পারেননি তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর