ডেঙ্গুর কবলে অভিনেতা তৌসিফের স্ত্রী

বর্তমানে ডেঙ্গু আতঙ্ক ঘায়েল করে রেখেছে সারা দেশ। একের পর এক রোগীকে চিকিৎসা দিয়ে থাকার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তপক্ষ। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারা। প্রেমের সম্পর্ক হলেও গত বছর ৯ ফেব্রুয়ারী তারা পারিবারিক ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, কয়েকদিন ধরে খুব দৌড়-ঝাপের মধ্যে আছি। বউয়ের শরীরটা ভালো নেই। সবাই ওর জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, বউ অসুস্থ হয়ে পড়ার কারণে ঈদের নাটকগুলোর কাজে অংশ নিতে পারছি না। সর্বশেষ জার্নি বাই রিলেশন ২ নাটকের শুটিং করছিলাম। কিন্তু এমন পরিস্থিতির কারণে, শুটিং বন্ধ করে ওর পাশে থাকতে হচ্ছে আমাকে।

গত বছর ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন তৌসিফ-জারা। ওই সময় তৌসিফ জানান, স’ম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই তাদের বিয়ে ঠিক হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর