ইসলামী বিশ্ববিদ্যালয়ে পচা-বাসি খাবার: দোকান সিলগালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে খাবার হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যে ভেজাল এবং নিম্নমানের পচাবাসি খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়া মোড় সংলগ্ন আফজালের হোটেল সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেলে ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি এ দোকানে সিলগালা করেন।

জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শামীম আল মামুন শনিবার আফজালের দোকানে গিয়ে দেখতে পান , ফ্রিজে রাখা কয়েকদিনের অবিক্রীত খাবার বের করে নতুন করে ভাজার প্রক্রিয়া করছিল দোকানদার এমন সময় তিনি ফ্রিজের এসব খাবার কি করবেন?জানতে চেয়ে বলেন,এটা তো অনেকদিন আগের খাবার। তেলে ভাজা রুটি, সিংগারা, পিয়াজু কয়েকদিন আগের ময়লাযুক্ত গুলানো ময়দা। আরো বিভিন্ন প্রকারের নষ্ট খাবার দেখে ফেলায় তিনি বলেন এই নষ্ট খাবার পুনরায় ভেজে শিক্ষার্থীদেরকে খাওয়াবেন কেন? এমন প্রশ্ন করলে দোকান মালিক তার উপর বিষণ ভাবে ক্ষেপে উঠে আর বলে আপনার বাবা কি এসব ব্যবসা করে নাকি? একথা বলার পর তিনি আর কথা না বাড়িয়ে প্রক্টরিয়াল বডিকে ফোন দিয়ে নিয়ে এসে এসব বলার পর তারা খাবারের করুণ অবস্থা দেখে দোকান বন্ধ করে দেয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.আনিচুর রহমান বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে আমাদেরকে এসব তথ্য দিলে ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহজ হয়। খাদ্যে ভেজাল ও শিক্ষার্থীদের সাথে দোকান মালিক খারাপ ব্যবহার করায় আফজালের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর