মোহাম্মদ সামি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জটিলতায় পড়েছিলেন। মুম্বাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস প্রথমে সামিকে ভিসা দিতে অস্বীকার করেছিল। তার কারণ স্ত্রী হাসিন জাহানকে নির্যাতনের মামলাটি চলছে।
ভারতীয় জনপ্রিয় দৈনিক আজকালের প্রতিবেদনের তথ্য অনুসারে, কলকাতা পুলিশ মোহাম্মদ সামিকে এনিয়ে জেরাও করেছে। সে কারণেই ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় সামিকে। পরে অবশ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোর বোর্ডের (বিসিবিআই) হস্তক্ষেপে সামির সেই সমস্যা মিটে যায়।
বিশ্বকাপ শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার অক্ষোয় ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ ভারতকে খেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। জাতীয় দলের খেলা থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন সামি।
কিন্তু পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়ায় সামিকে প্রথমে ভিসা দিতে অস্বীকার করে মুম্বাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই সমস্যা মিটে যায় সামির।
ভারতের উত্তরপ্রদেশে জন্ম সামির। প্রায় পাঁচ বছর আগে কলকাতার মেয়ে হাসিন জাহানকে বিয়ে করেন। এককালে মডেলিং করতেন সামির স্ত্রী। তাদের সংসারে একটি কন্যা রয়েছে। শারীরিক নির্যাতনের পাশাপাশি সামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো মারাত্মক অভিযোগ তুলে মামলা করেন হাসিন জাহান।
বার্তা বাজার/কেএ