ইসলামী বিশ্ববিদ্যালয় “শিক্ষা সংশ্লিষ্ট লিখন ও গবেষণাপত্র স্ব-সম্পাদনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র আয়োজনে, আইকিউএসি’র সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। প্রধান অতিথির বক্তৃতায় ড. রাশিদ আসকারী বলেন, আমি নতুন সকল সহকর্মীদের খুবই ভাগ্যবান মনে করি।
কারণ আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিসম্পন্ন একজন একাডেমিক, লেখক, গবেষক এবং অনুবাদক অধ্যাপক ড. ফকরুল আলমের মতো গুণি মানুষকে এ সেমিনারে রিসোর্স পারসন হিসেবে পেয়েছেন।
তিনি বলেন, অনেক সাধনা করে তাঁকে আমরা এখানে এনেছি এই বিবেচনায় যে, তাঁর মতো একজন সফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সফল একাডেমিক এবং একজন সফল গবেষককে স্ব-চোখে দেখতে পাবো।
এছাড়া তাঁর কাছ থেকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যোগদানের পর থেকে অবসরে যাওয়া পর্যন্ত কি ভাবে সফল জীবন গড়ে তুলতে পারেন সে সম্পর্কে জানতে পারবো। যা আমাদের তরুন সহকর্মীদের পথ চলার পাথেয় হবে।
তিনি বলেন, প্রতিটি শিক্ষকের একাডেমিক রাইটিং এবং সেল্ফ এডিটিং সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। একাডেমিক রাইটিং এবং সেল্ফ এডিটিং না জানলে প্রতিষ্ঠিত শিক্ষক হওয়া সম্ভব নয়। তিনি বলেন, অব্যশই প্রতিটি শিক্ষককে বলার এবং লেখার পার্থক্য বুঝতে হবে।
আশারাখি আজকের রিসোর্স পারসন সেমিনারের বিষয়বস্তুসহ তাঁর জীবন ভিত্তিক অভিজ্ঞতা ও লেখাপড়ার আলোকে সকল বিষয় উপস্থাপন করবেন। যা আমাদের ভবিষ্যত জীবনে কাজে লাগবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতায় উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানসম্মত লেখাপড়ার কথা বলেছেন। মানসম্মত শিক্ষা দানের ক্ষেত্রে শিক্ষক সমাজকে গবেষণা করার কোন বিকল্প নেই।
তাই আমাদের কাজের সংশ্লিষ্ট সকল বিষয়ে জানতে হবে এবং জ্ঞান অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে হবে। ,উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পার্সনের বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আমার আসার ইচ্ছে থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারনে আমি আসতে পারেনি।
আজ এসে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের ভালবাসা আমার স্মরণীয় হয়ে থাকবে। সঅনুষ্ঠানে বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান।
উদ্বোধনী অনুষ্ঠান প্রফেসর ড. ফকরুল আলম কর্মশালায় মুলবিষয়বস্তু উপস্থাপন করেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রভাষক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
বার্তা বাজার/কেএ