ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকছুদা আকতার’র পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে আইন অনুষদের সেমিনার কক্ষে এ পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। আইন বিভাগের সভাপতি অ ড. নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম এবং ড. আব্দুল করিম খান।
সেমিনারে আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকছুদা আকতার তাঁর গবেষণার বিষয়বস্তু “মুসলিম ফ্যামিলি ল’স অর্ডিন্যান্স অব ১৯৬১ : শরীয়াহ্ ল এন্ড এ্যপ্রোজ” উপস্থাপন করেন।
সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রক্টর (ভার:) ড. আনিছুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/আরএইচ