হেলমেট পড়ে মাদ্রাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ !

ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা (১৮) নামের একাদশ শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাদ্রাসায় যাবার পথে অজ্ঞতনামা দুই যুবক মোটরসাইকেলে এসে ছাত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এসিডে মিনহার মুখের নীচের কিছু অংশ ও ডান হাতের একাংশ ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসিডদগ্ধ মিনহার পরিবারের জানায়, উপজেলার আনসারনগর গ্রামের পাচভাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্রী মিনহা বাড়ি থেকে পায়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল। গফরগাঁও- হোসেনপুর সড়কের তারাটিয়া গ্রামের বাঘের বাড়ির কাছে আসলে একটি মটরমাইকেলে করে দুই অজ্ঞাতনামা দৃর্বৃত্ত তার সামনে এসে তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সে চিৎকার করেতে করতে সড়কের পাশে ছফির উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

মিনহা’র পিতা সালাউদ্দিন খাঁন জানায়, তার পরিবারেরর লোকজনের সাথে এবং তার মেয়ের সাথে কারো কোন শক্রতা নেই। পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি পাগলা থানার ওসিকে অবহিত করা হয়েছে।

পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।

ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, যুবকরা হেলমেট পড়া থাকায় স্থানীয়রা চিনতে পারেনি। প্রেম সংক্রান্ত কোন ঘটনার জের ধরে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর