সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে যাতয়াতের পথ ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ২৩টি পরিবারের যাতয়াত ব্যবস্থা ও বর্ষা মৌসুমে বসবাস ব্যবস্থায় চরম দুর্গতি নেমে এসেছে।
কুল্যার মোড়স্থ ‘ফেইথ ড্রিংকির ওয়াটার’ পানি সাপ্লাই প্রতিষ্ঠানের কাছে ২৩টি পরিবারের বসবাস। মেইন সড়ক হতে ইসহাক আলির বাড়ি পর্যন্ত মাত্র ২৫০ হাত মত পথ পার হয়ে তাদেরকে যাতয়াত করতে হয়। দীর্ঘ ১৫/২০ বছর পরিবারগুলো সেখানে বসবাস করে আসছে। যাতয়াতের তেমন সুব্যবস্থা না থাকায় জমির মালিক কিছু জমি ছেড়ে দিয়ে যাতয়াতের পথ করার সুযোগ করে দেন। বর্তমানে সেই পথ ভাংতে ভাংতে একহাত থেকে ২ হাত মত চওড়া রয়েছে। ফলে একাকা কোন রকমে চলাচল করাও বিপদজনক হয়ে পড়েছে। সেখানের বাসিন্দা ইসহাক, আয়ুব আলি, চানমনি, ছবি, মুজিদ, দাউদ, ছিদ্দিক, ইনছার. আলামিন, ছামেনা, ইয়ারুছ, জাকির, জালাল, বাবলু, আব্দুল্লাহ, সোহাগ, ফেরদৌসি, বেগম, ছালেমা, খুকি, রফিকুল, জোহরা, মাছুরা জানান, তাদের পরিবারের সদস্যরা দীর্ঘ ২৫০ হাত পথে বের হতে বা আসতে একাকা ব্যবহার করতে হয়। দু’দিক থেকে দু’জন যাতয়াত করতে পারেনা। বর্ষা মৌসুমে যাতয়াত কষ্টকর ও বিপদজনক। স্কুলে যাতয়াতকারী ছেলেমেয়েদের জন্য সরু পথে যাতয়াত বিপদজনক হয়ে পড়েছে। বর্ষামৌসুম আসলেই জলাবদ্ধতার কারনে পথ ও ঘরবাড়ির অংশ বিশেষ নিমজ্জিত হয়ে যায়। এতগুলো পরিবারের খাবার জন্য সুপেয় পানির ব্যবস্থা নেই।
এজন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এখানকার অধিবাসীরা। যাতে তাদের যাতয়াতের পথটির জন্য জমির ব্যবস্থা ও রাস্তা নির্মানের উদ্যোগ নেওয়া হয় এবং সাথে সাথে জলাবদ্ধতা নিরসনের জন্য ইটভাটার কাছে পাইপ ব্যবস্থাসহ স্লুইচ গেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান হয়েছে।
বার্তাবাজার/আরএইচ