উত্ত্যক্তের প্রতিবাদে মার খেল স্কুলছাত্রী

আখাউড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইশা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে বেধড়ক পিটিয়েছে কয়েকজন মাদবসেবী। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইশা মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় রাতে তার বাবা দাগন মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। দাগন মিয়া জানান, সকালে তার মেয়ে দাদার বাড়িতে যাওয়ার পথে একই গ্রামের ইবন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) ইশাকে কটুক্তি করে।

বিষয়টি নেয় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার পর দাদার বাড়ি চলে যায় ইশা। ফেরার সময় তার পথ রোধ করে হৃদয় ও তার বন্ধুরা। হৃদয় ইশাকে কিল-ঘুষি দেয়। পরে তলপেটে লাথি দিয়ে চুল ধরে আছাড় দেয়।

এ সময় ইশার চিৎকার চেচাঁমেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হৃদয় ও তার বন্ধুরা। পরে ইশাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, হৃদয় এলাকার মাদকসেবী। তাকে ধরার জন্য কয়েকটি টিম মাঠে কাজ করছে। শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর