কলারোয়ার সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সাতক্ষীরা কলারোয়ার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিংগা হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচ্রালনা কমিটিরি সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার ।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,স্কুল পরিচালনা পরিষদের সদস্য ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, মোসলেম আহম্মেদ, সাবেক জিবি সদস্য ডা: ফজলুর রহমান, নূরুল আমিন, মাও: আয়ুব হোসেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, শিরিনা আক্তার,শুভংকর মজুমদার,শফিকুল ইসলাম,বিকাশ ঘোষ,বদরুজ্জামানসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।

”দারিদ্রতাই দূর্নীতির প্রধান কারন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বিপক্ষ দলের নেতা রিক্তা খাতুন,তার্কিক মিম খাতুন ও সানজিদা আক্তার জ্যোতিকে এবং রানার্স আপ দলের নেতা অমিত হাসান,তার্কিক তন্ময় সরকার ও ছাকিন ফেরদৌস সামিকে পুরস্কৃত করা হয় ।

বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর’র দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম। রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে বলে জানা যায়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর