নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলেধরা গুজব সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, কলামিষ্ট, গভেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, ওসি অপারেশন রফিকুল হক, মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম, এ হাই মিলন, জাহাঙ্গীর আলম হানিফ সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, কোন শিক্ষার্থীরা এ ছেলেধরা গুজবে কান দিবে না। সরকারকে বিভ্রান্তি করার জন্য একটি কু-চক্রি মহল এ গুজব ছড়াচ্ছে। যদি কাউকে ছেলেধরা হিসেবে সন্দেহ হয় আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিবে।
বার্তাবাজার/আরএইচ