ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম ওরফে শরি মেম্বর ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট, একাধীক মাদক মামলার আসামী মোঃ ডাবলু হোসেনকে ১০০ গ্রাম গাঁজা ও ওয়াসিমকে ১০ বোতল ফেন্সিডিলসহ মোট ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বরপোতা গ্রামের মুন্তাজ মন্ডলের ছেলে মোঃ রিয়িজুল ইসলাম ওরফে শরি মেম্বার, একই জেলার শার্শা থানার দাদখালী গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে মোঃ ডাবলু হোসেন ও কলারোয়া উপজেলার ঝিকরা ৪ নং ওয়ার্ডের কুরবান সরদারের ছেলে মোঃ ওয়াসিম সরদার।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তাঁর নেতৃত্বে থানার এসআই মোঃ রইচ উদ্দিন, এসাআই সুবীর কুমার ঘোষ, এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ রবিউল ইসলামসহ সংগীয় ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম ওরফে শরি মেম্বরকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শনিবার সকালে কলারোয়া উপজেলার মুরারিকাঠি গ্রামস্থ জনৈক জনাব আলীর ইতালী টালির কারখানার সামনে পাকা রাস্তার উপর হতে, মোঃ ডাবলু হোসেনকে ১০০ গ্রাম গাঁজাসহ কলারোয়া উপজেলার চন্দনপুর কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে শুক্রবার রাতে ও মোঃ ওয়াসিম সরদারকে ১০ বোতল ফেন্সিডিলসহ কলারোয়া নবজীবন অফিসের সামনে হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আসামিদের শনিবার বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর