কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিয়ন কারাগারে

নোয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পিয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর পৌরসভার ২নং ওয়ার্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পরে শনিবার (২৭ জুলাই) এ ঘটনায় ভুক্তেভোগীর বোন বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে মাইজদী শহরের স্টেশন রোড এলাকা থেকে অভিযুক্ত মাশায়েক উদ্দিন রাজুকে আটক করে পুলিশ। সে পূর্ব মাইজদীর নুর আলম’র ছেলে এবং অরুণ প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। বর্তমানে ধর্ষণের শিকার ওই ছাত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই যুবক কলেজছাত্রীর পূর্বপরিচিত ছিল। গত বুধবার দুপুরে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় রাজু তাকে কৌশলে তার কর্মস্থলে ডেকে ধর্ষণ করে।
এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন ফোনে বার্তা বাজার কে বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে। এ ঘটনায় ছাত্রীর বড় বোন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। পরে তাকে দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর