সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী পালিত

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী
পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে জেলা আ’লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদের নেতৃত্বে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল শেষে দলের নেতা-কর্মীরা ১১ দিকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়।

স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রাটি উদ্বোধন করেন,সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাংসদ এবং জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

এ সময় জেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান,পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন,জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক,সদর উপজেলা চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.জাকিরুল ইসলাম লিমন ও সাবেক সহ-সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ সাদীসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর