সরিষাবাড়ীতে রোটারী ক্লাবের ত্রান বিতরন

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন রোটারী ক্লাব অব ঢাকা সানশাইনের উদ্যোগে এ ত্রান বিতরন করা হয়

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর হাসান দুখুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, রোটারি ক্লাবের চারটার প্রেসিডেন্ট নেওয়াজ আহমেদ, জয়েন্ট সেক্রেটারী মাসুদ হোসেন, ডিরেক্টর সার্ভিস প্রোজেক্ট এবং ক্লাব ট্রেজার অনুসা আলিমা আদনিন, ডিরেক্টর সুমনা হায়দার, সদস্য লিগাল আরমান, আরাম নগর কামিল মাদরাসার সভাপতি আব্দুল মান্নান মানু,
সরিষাবাড়ী অর্ণাস কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মাহফুজ আহমেদ প্রমুখ।
এসময় বন্যা দুর্গত মানুষের মাঝে
৫৫০ প্যাকেট শুকনো খাবার বিতরন করা হয়।
এসময় রোটারী ক্লাব অব ঢাকা সানশাইনের চার্টার সভাপতি মেরাজ আহমেদ বলেন, এটা আমাদের প্রথম ত্রান বিতরন। এর পড়ে আমরা সরিষাবাড়ীতে বন্যা দুর্গতদের জন্য ১ হাজার শাড়ি-লুঙ্গী ও ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরন করবো।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর