নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্সের গ্রুপের একটি কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় এবাদত (৩৮) নামে এক জন নিহত হয়েছেন। এসময় আরো ৪ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার হাটাবো এলাকার পারটেক্স পেপার মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন, বাবুল (৪৫), মহসীন (৩৭), আতিকুল্লাহ মিঠু (৩৮), আবু তাহের (৪০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কা ন ফায়ার সার্ভিসের ইনচার্জ এএ মান্নান জানান, শনিবার পোনে ৩ টার দিকে পারটেক্সে গ্রুপের পেপার মিলে নতুন গ্যাস লাইনে বিস্ফোরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পারেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এবাদত (৩৮) নামে এক ব্যাক্তির লাশ মাটিতে পড়ে আছে। এছাড়া আরো ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি আরো জানান, নতুন গ্যাস সংযোগ নেওয়ার লক্ষে ১৫০ পিএসআইজি প্রেসারের লাইন থেকে পারটেক্স পেপার মিলের পাইপে গ্যাসের প্রেশার দেওয়া হয়। এসময় গ্যাস লাইনে বিস্ফোরন ঘটে।
বার্তাবাজার/আরএইচ