আশাশুনিতে গ্রেফতারী পরোয়ানার ১১ আসামি আটক

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ১১ আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার নাকনা গ্রামের মোঃ মান্নান গাজীর ছেলে মোঃ শামীম গাজী, আব্দুল হাকিম গাজীর ছেলে মারুফ হোসেন গাজী, শ্রী গনেশ মন্ডল, একশরা গ্রামের মোঃ নূরুল গাজীর ছেলে শহীদ গাজী, ইমান আলী গাজীর ছেলে মোঃ হাসান, কুড়িকাহনিয়া গ্রামের মোকছেদ গাজীর ছেলে আবুবক্কর, কল্যাণপুর গ্রামের সুখচান সরদারের ছেলে আজিজ সরদার, গফফার সরদারের ছেলে নাহিদ, বসুখালি গ্রামের মৃত আলি বক্স গাজীর ছেলে নওশের আলী, কালিমাখালী গ্রামের মৃত শাহবাজ ফকিরের ছেলে ফকির ও একসোরা গ্রামের হাকিম মালীর ছেলে হাবিব উল্লাহ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ) পীযূষ কন্তি ঘোষ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৩২১/১৫ ওয়ারেন্টের আসামী মোঃ শাশীম গাজী, সিআর-১৯/১৩ ওয়ারেন্টের আসামি মারুফ হোসেন গাজী, এএসআই (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ ওয়ারেন্টের আসামী শ্রী গনেশ মন্ডল, এসআই (নিঃ) মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ ওয়ারেন্টের আসামী শহীদ গাজী, সিআর-২৫০/১৮ ওয়ারেন্টের আসামী মোঃ হাসান, এএসআই (নিঃ) পূনা নন্দ্র হরি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ ওয়ারেন্টের আসামী আবুবক্কর, এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ ওয়ারেন্ট আসামী আজিজ সরদার, নাহিদ, এএসআই (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ননজিআর-৫০৩/১১ ওয়ারেন্টের আসামী নওশের আলী, এএসআই (নিঃ) পূনা নন্দ্র হরি সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ ওয়ারেন্টের আসামী মহিবুল ও এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ ওয়ারেন্ট আসামী হাবিব উল্লাহকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, আটককৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর