ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের তিন ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ তিন ছাত্র হচ্ছে- মেহেদী, আকাশ ও রাজন। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে ঘুরতে আসে। পরে তারা সাড়ে ১১টার দিকে গোসল করতে নামলে তিন শিক্ষার্থী স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে কাজ শুরু করে।
বার্তাবাজার/কে.জে.পি