আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: দুলু

সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হলে, আগামীতে বিএনপি’র নেতা-কর্মীরা কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

তিনি ঈশ্বরদী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনার রায়ের প্রতিবাদ জানিয়ে বলেন, ওই ঘটনায় একজন মানুষ আহত হলেন না অথচ ৯জনকে ফাঁসি ও ২৫জনকে যাবজ্জীবন সাজা দিলেন। নাটোরের বনপাড়ায় উপজেলার চেয়ারম্যান বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অথচ হত্যাকারীদের মেয়র চেয়ারম্যান বানিয়ে পুরুস্কৃত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে পাবনা জেলার নব গঠিত বিএনপি’র আহবায়ক কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহিন শওকত। আরও উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, এ্যাড. মাসুদ খন্দকার, আলহাজ্ব তৌফিক হাবিব, শেখ তুহিন,মাহমুদুন্নবী স্বপন, পুর্ণিমা ইসলামসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর