ঝিনাইদহে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ব্যবসায়ী উপকরণ বিতরণ

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ব্যবসায়ী উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে, এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘প্রতিবন্ধী মানুষের জন্য জীবিকায়ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় ১৪ জন উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ব্যবসার বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়। গতকাল সকালে এইড কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এইড কর্মসূচি বিভাগের সহকারি পরিচালক (উন্নয়ন কর্মসূচি) দোয়া বখ্শ শেখ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এইড প্রশাসন বিভাগের সহকারি পরিচালক তন্ময় কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইড প্রতিবন্ধী শিশু পুর্নবাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী। বক্তারা বলেন, প্রতিবন্ধী পরিবার গুলোতে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বচ্ছলতা আনয়নের সূত্রপাত ঘটানোই উক্ত কর্মসূচির উদ্দেশ্য। তাঁরা উপকারভোগিদের প্রাপ্ত উপকরণসমূহের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেন। এসময় প্রতিবন্ধী ব্যক্তিরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝো নয় সুযোগ পেলে আমরাও করতে পারি অনেক কিছু। অনুষ্ঠানের বক্তব্যকে ইশারাভাষায় উপস্থাপন করেন মাকছুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনামুল কবির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর