ভাড়ায় খুন: রাজধানীতে একে-২২ সহ আটক ৩

ঢাকার খিলগাঁও এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

আটকরা হলেন- খান মো. ফয়সাল (৩৮), মো.জিয়াউল আবেদীন ওরফে জুয়েল (৪৫) ও মো. জাহেদ আল আবেদীন ওরফে রুবেল (৪০)।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের বায়তুল হুদা মসজিদ সংলগ্ন ফাইভ স্টার নিবাসের সামনে থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের বায়তুল হুদা মসজিদ সংলগ্ন ফাইভ স্টার নিবাসের সামনে থেকে তাদের আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, বিদেশি চারটি পিস্তল, বিদেশি একটি রিভলবার এবং ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার কাজে ভাড়ায় সন্ত্রাসী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তাবাজর/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর