শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি ৩ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এরা ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ি শেরপুর আসার পর জেলা হাসপাতালে ভর্তি হলে স্থানীয় পরীক্ষায় এ রোগের পজিটিভ ধরা পড়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন, জেলার নকলা উপজেলার ভুর্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু মিয়া (২২), সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বাঘের চর গ্রামের বসর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং জেলা শহরের সচিনের ছেলে রাজন (৩৫)।
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভার্তি হয়। পরে স্থানীয় চিকিৎসক তাদের প্যাথলজিক্যাল পরীক্ষা করে শরীরে ডেঙ্গু জ্বর চিহ্নিত করা হয়। প্রাথমিক ভাবে মাত্র ৩ জন রোগী পাওয়া যাওয়ায় এসব রোগীদের জন্য আলাদা বেড এর ব্যবস্থা করা হবে বলে হাসপাতার সূত্র জানিয়েছেন। তবে হাসপাতালে পুর্নাঙ্গ ডেঙ্গু সনাক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কেবল মাত্র ডিভাইসের মাধ্যমে পজিটিভ চিহিৃত করা হচ্ছে। উন্নত পরীক্ষা করার জন্য জেলার বাইরে মেডিকেল কলেজ হাসপাতালে অথবা বেসরকারী প্যাথলজিকে এ রোগের পরীক্ষা করা সম্ভব।
এবিষয়ে হাসপতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. খাইরুর কবির সুমন জানান, কেবলমাত্র ডেঙ্গু সনাক্ত হয়েছে, আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। তবে দ্রুত ডেঙ্গু রোগীর জন্য আলাদা বেড ও মশারির ব্যবস্থা করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি