নরসিংদীর শিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সামসুউদ্দিন আহমেদের কামারগাঁও মৌজায় অবস্থিাত আর এস ১৯৩ খতিয়ানে প্রায় সাড়ে ১৭ শতাংশ জমি জোরপূর্বক অবৈধভাবে দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে এলাকার কতিপয় সন্ত্রাসী ও ভূমিদস্যুরা। নিচু জমিটিতে অনেক টাকা খরচ করে উচু করে নামজারী ও খাজনা পরিশোধ করে তা ভোগ দখল করে আসছে সামসুউদ্দিন আহমেদ এর ছেলে মেহেদী হাসান আজাদ। তিনি এই জমিতে দোকান নির্মাণ করে তা ভাড়াটিয়ার মাধ্যমে ভোগ দখল করে আসছেন।
কিন্তু এলাকার শরিফা বেগম ওয়ারিশের অংশ কিনে আনার মিথ্যা দাবী করে তার জামাতা এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু জামান, নাদিম,এবং কামরুলের মাধ্যমে জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তারা আদালতে দায়ের করা মামলা মোকদ্দমার পরোয়া করছে না।
এমনকি তারা অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসীদের মাধ্যমে মেহেদী হাসান আজাদের একটি সমিল উচ্ছেদ করে দেয়। এবং জমিতে কোন সাইনবোর্ড বা স্থাাপনা তৈরি করলে সন্ত্রাসীরা তা উঠিয়ে এবং ভেঙে ফেলে। এমতবস্থাায় উল্লেখিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের হাত থেকে নিজেদের জানমালের নিরাপত্তা বিধান এবং জমিতে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করতে পারে সে জন্য নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মেহেদী হাসান আজাদ।
বার্তাবাজার/কে.জে.পি