ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানা (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রুমানাকে গত ১০ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুমানা বেনাপোলের বিশিষ্ট সিআ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।

বেনাপোল সমিতির সভাপতি শফি কদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাদেশে ডেঙ্গু আক্র‍ান্তের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, চিকিৎসক ও সিভিল সার্জন মারা গেছেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর