ছেলেধরা ও পদ্মা সেতু গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রচারণায় নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকান ও সাধারন শিক্ষার্থীদের মাঝে গিয়ে গুজব রুখতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ প্রচারণা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৭ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়স্থ বিভিন্ন জনবহুল স্থানে শিক্ষার্থীদের মধ্যে তারা জনসচেতনতামূলক লিফলেট বিতরন করেন।
এসময় তারা বলেন,পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এটা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন এর কোনো সত্যতা নেই সুতরাং গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।গুজবের বিষয়ে নিকটস্থ থানায় অবহিত করুন। সন্দেহভাজন ব্যাক্তিকে পুলিশের হাতে তুলে দিন।তারা আরো বলেন,গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল।গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারি অপরাধ,তাই সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বার্তাবাজার’ কে বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজে যারা গুজব ছড়িয়ে বাধা সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সাধারন মানুষের মধ্যে সচেতনতা তৈরীর জন্য আমরা কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিতায় ছেলেধরা ও পদ্মা সেতু গুজব নিয়ে সচেতনতা তৈরী করতে লিফলেট বিতরন করেছি এবং সবাইকে বুঝিয়েছি একটা মহল চাচ্ছেনা দেশের উন্নয়ন হোক তাই এ গুজব ছড়ানো হচ্ছে। আমরা সকলকে গুজবের রোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছি।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বার্তাবাজার’কে বলেন পদ্মা সেতুর কাজকে বাধাগ্রস্থ করার জন্য যে গুজব সৃষ্টি করা হচ্ছে সেটি থেকে মানুষকে সচেতন করার জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের এই কর্মসূচী।
বার্তাবাজার/কে.জে.পি