ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন বিদ্যালয়ে চলছে থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারণা। ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক প্রচারণা চালাচ্ছেন। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত বুধবার থেকে শুরু হওয়া এই প্রচারণার অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১১:৩০ মিনিটে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিরাজদিখান থানা দুই এসআই আল মামুন ও নূর নবী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুজব প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক আলোচলা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় ও ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক গন, এছাড়াও স্থানীয় মেম্বার মো জাহাঙ্গীর মল্লিক, ছাত্রছাত্রীদের অভিভাবক বিন্দ ও দুই বিদ্যালয়ের প্রায় এক হাজারের মত ছাত্রছাত্রী। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমল মতি ছাত্র ছাত্রীদের মাঝে ছেলে ধরা গুজব সম্পর্কে সচেতনতা মুলক বক্তব্য রাখেন থানার এসআই আল মামুন ও নূর নবী। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মান্নান দেওয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক বিন্দ।
সিরাজদিখান থানার এসআই নূর নবী বলেন, ছেলেধরা গুজব প্রতিরোধে উপজেলায় আমরা মাইকিং করছি। ছেলে ধরা এই গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। এসময় কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
এ ছাড়াও তিনি বখাটেদের হাত থেকে মেয়েদের রক্ষার জন্য থানার জরুরী নাম্বার দিয়ে যে কোন প্রয়োজনে থানায় কল করার কথা বলেন।