শেরপুরে মালিককে হত্যা করে তিন গরু লুট

বগুড়ার শেরপুরের ভবানীপুর গ্রামে দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে গরুর মালিককে শাহজাহান আলীকে (৬০) শ্বাসরোধে হত্যা করে তিনটি এঁড়ে গরু নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা খাতুন (৫০) আহত হয়েছে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঘটিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদ প্রামানিকের ছেলে শাহজাহান আলী শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কয়েক বছর ধরে অলির উদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে এঁড়ে গরু দিয়ে প্রজনন ব্যবসা করে আসছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত দুবৃত্তরা গরু ও ১টি ছাগল নিয়ে যাওয়ার সময় শাহজাহান আলী টের পেয়ে তাদের বাধা দেয়। এ সময় দুবৃত্তরা তাকে ছুরিকাঘাতের পর গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। স্বামীকে উদ্ধার করতে আসলে তাকেও মারধর করে আহত করে তিনটি এঁড়ে গরু ও একটি ছাগল নিয়ে যায়। পরে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং আহত মেরিনা খাতুনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও এলাকাবাসিরা জানায়, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তদের চিনে ফেলায় শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনান্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা অব্যবাহত রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর