সরিষাবাড়ীতে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। এ রজত জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আাওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল গণি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারন সম্পাদক সুমন চাকলাদার, আরামনগর কামিল মাদরাসার সভাপতি আব্দুল মান্নান মানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান,
যুবলীগ নেতা মুকুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা সেচ্ছাসেবক লীগের ইতিহাস তুলে ধরে আলোচনা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর