সৌদি আরবে ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় মৃত্যুবরণ করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৩ হজযাত্রী মক্কায়, দুজন মদিনায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সৌদি গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর