বন্যা আর আমাদের আঘাত ও কষ্ট দিতে পারবে না: কৃষি মন্ত্রী

কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে ভরপুর। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের কোন অভাব নেই । বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বন্যা আর আমাদের কষ্ট দিতে পারবে না। বন্যা আমাদের আর আঘাত করতে পারবে না। আগামী ৫ থেকে ৭ বছরের পড়ে বাংলাদেশে কাজের মানুষ পাওয়া যাবে না। যে ভাবে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে মাঠে কাজ করার মানুষ পাওয়া যায় না।

আজকে দেশ একটা অবস্থানে দারিয়েছে। আজ সন্ধায় জামালপুরের সরিষাবাড়ীতে ত্রান বিতরন কার্যত্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আযম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়া হোসেন বাদশা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহোযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর