গুজব বন্ধে পুলিশের পক্ষ থেকে আজ জেলার শতাধিক মসজিদে মুসল্লিদের সচেতনতামুলক প্রচারনা চালিয়েছে পুলিশ প্রশাসন। জুমার নামাজের আগে শহরের বড় জামে মসজিদে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্ত্য রাখেন। এসময় তিনি বলেন, গুজবে আপনারা কান দিবেননা। যেকোন ধরনের গুজব কিংবা ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করুন। একই ভাবে শহরের মুসলিমপাড়া জামে মসজিদ, টেংবাখালী জামে মসজিদসহ জেলার শতাধিক মসজিদে পুলিশের পক্ষ থেকে মুসুল্লিদের সচেতন করা হয়।
এরই ধারাবাহিকতায় বিকালে বদরপুর ইউনিয়নের খলিশাখালী ফেরীঘাটে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও সাম্প্রতিক ছেলেধরা-গলাকাটা নিছক গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম)। সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর অাঃ ছালাম, বড়বিঘাই ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান মজনু। স্বাগত বক্তব্য রাখেন সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্টানটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন বদরপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া। এসময় স্থানীয় সহস্রাধিক জনসাধারন উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ