টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ইউনিয়নের বেতরাশিন পশ্চিমপাড়া গ্রামের এক পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মির্জাপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.আলাউদ্দিন জানান, আজ শুক্রবার দুপুরে বেতরাশিন পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুল হান্নান মিয়ার পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ এবং পরনে একটি জিন্সের প্যান্ট ছাড়া শরীরে কোন জামা ছিল না। লাশটি ফুলে ক্ষত-বিক্ষত হওয়ায় চেনার কোন উপায় নেই। পুলিশ ধারনা করছেন নারী ঘটিত কারনে ঐ যুবকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ৭-৮ দিন পুর্বে পুকুরে ডুবিয়ে রাখে পালিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান বলেন, অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় জানার জন্য চেষ্টা করছেন। এছাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বার্তাবাজার/আরএইচ