টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেত্রাশিন গ্রামের একটি পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার (২৬ জুলাই ২০১৯) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বেত্রাশিন গ্রামে হান্নান শাহ্’র পুকুরে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটিতে পচন ধরায় তাকে শনাত্ত করা যায়নি।
এ বিষয়ে নবাগত মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পরই এটি হত্যাকান্ড কিনা তা বুঝা যাবে।
বার্তাবাজার/আরএইচ