যশোর বেনাপোলে চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ সোলায়মান হোসেন(২২)কে অস্ত্রগুলি ও মাদকসহ আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।(শুক্রবার ২৬শে জুলাই)ভোরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে একটি বিদেশী পিস্তল,১ টি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি,৩০০ বোতল ফেনসিডিল,১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটক সোলায়মান হোসেন শার্শা উপজেলার বেনাপোল থানার মহিষাডাঙ্গা গ্রামের মোঃনাসির উদ্দিন ধাবকের ছেলে।এসময় আরো দুই আসামী মোঃআসানুর রহমান(৩৫)ও মোঃওবায়দুর রহমান (৪২)পালিয়ে যেতে সক্ষম হয়।যশোরের পুলিশ সুপার মঈনুল হক,বিপিএম(বার)নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মারুফ আহম্মদের নেতৃত্বে উপ-পরিদর্শক(এসআই) মুরাদ হোসেন ও মোঃশামীম সংঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃসোলায়মান হোসেনকে আটকসহ একটি বিদেশী পিস্তল,১ টি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি, ৩০০ বোতল ফেনসিডিল ও ১২০ পিচ ইয়াবা উদ্ধার করে।শুক্রবার দুপুরের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মারুফ আহম্মদ এ তথ্য জানান।
এ ঘটনায় উপপরিদর্শক(এসআই)মুরাদ হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মামলা করেছেন। যার মামলা নং ৬২ ও ৬৩, তারিখ ২৬.০৭.২০১৯ খ্রি:।আসামীকে প্রাথমিক জিঞ্জাসাবাদের পর আদালতে প্রেরণ করা হয়েছে
বার্তাবাজার/আরএইচ