লাসিথ মালঙ্গার বিদায়ী ম্যাচটি তাকে জয় দিতে মরিয়া সতীর্থরা।সে লক্ষ্যে দারুণ খেলছে হাথুরুসিংহের শিষ্যরা।ইতিমধ্যে ৩৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২১৮ রান।সেঞ্চুরির দেখা পেয়েছেন কুশল পেরেরা।তবে সেঞ্চুরি হাঁকিয়ে বেশি দূর যেতে পারেননি কুশল পেরেরা।তাকে থামিয়ে দেন সৌম্য সরকার।পেরেরা ফেরার কিছুক্ষণ পরেই কাটা পড়ের কুশল মেন্ডিস।
রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মেন্ডিস।তবে মজার বিষয় হলো রুবেল-মুশি দুজনেই ভাবছেন বলটি মেন্ডিসের ব্যাটে লাগেনি।একই ভাবনা ছিলো আম্পায়ারের।তবে মেন্ডিস নিজে জানেন বল তার ব্যাটে লেগেছে।তাই তিনি মাঠ ছাড়েন।আর এর মাধ্যমে ফের প্রমাণ করেন ক্রিকেট যে ভদ্র মানুষের খেলা।
বার্তাবাজার/এএস