শুরুতেই উইকেট তুলে নিলেও চাপে ফেলতে পারেনি শ্রীলঙ্কাকে। কুশালে পেরেরাকে সঙ্গে নিয়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে প্রথম পাওয়ারপ্লেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। দ্রুত রান তুলে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন। অস্বস্তি বাড়তে থাকা বাংলাদেশ দলে অবশেষে স্বস্তি ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ৩৬ রানে করুনারত্নেকে ফেরালেন তিনি।তবে এর পর বাংলার আকাশে মেঘের ঘনঘটা।টাইগার বোলারদের নাকানিচুবানি খাইয়ে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। সেঞ্চুরি করে আরো বিধ্বংসী হয়ে উঠেন পেরেরা।তবে তাকে থামিয়ে দেন সৌম্য সরকার।সাজঘরে ফেরার আগেগ ১১১ রান করেন তিনি।
বিস্তারিত আসছে…