কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এম.পি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীর এাণ কমিটির নেতৃবৃন্দ বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ জেলা জামালপুর এর মেলান্দহ,ইসলামপুর,সদর এর দুটি স্থানে ও সরিষাবাড়ী উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য বৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
এাণ বিতরণ কালে কৃষিমন্ত্রী বলেন; আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে,বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমান সরকার আপনাদের পাশে আছে এটা জানানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যার্ত একটি লোকও যেনো না খেয়ে থাকে,তাদের পাশে থেকে তা তদারকি করতে হবে। বাংলাদেশ দুর্যোগ প্রবন এলাকা এর সাথে মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হচ্ছে।
ড.রাজ্জাক বলেন; দুর্যোগ প্রতিরোধে স্থায়ী সমাধানে সরকার অঙ্গিকারাবদ্ধ। নদীর খনন ও বাদ নির্মাণ করা হবে। মনে রাখবেন সরকার সব সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে। কেউ কোন রকম গুজবে কান দিবেন না । আপনাদের জন্য সরকার ঘড় তৈরী করে দিবে। কৃষকদের পুর্নবাসন করা হবে,আস্থা রাখুন,বিশ্বাস রাখুন সরকার আপনাদের যা প্রয়োজন সব করবে। আগামী মৌসুমে কৃষিশস্যর মুল্য নিয়ে আর অরাজক অবস্থা হবে না। কৃষকদের লাভজনক করা হবে।
জেলার ইসলামপুর উপজেলায় বেশি বাড়ি ঘড় নদী গর্বে বিলিন হয়ে গেছে। টিউবওয়েল,স্যানিটেশন ব্যবস্থা পানিতে ডুবে গেছে,রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।
স্থায়ী বাধ নির্মান এর প্রতিশ্রুতি দেন ত্রাণ প্রতিমন্রী ডাঃ এনামুর রহমান। ত্রাণ কার্যক্রমে অংশ নেন তথ্য প্রতি মন্ত্রী ডাঃ মুরাদ হাসান, ত্রাণ সচিব মোঃ শাহ কামাল।
বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীর এাণ কমিটির নেতৃবৃন্দ’র মধ্যে ছিলেন মির্জা আজম এম.পি,শ্রী অসিম কুমার উকিল-সংস্কৃতি বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট আফজাল হোসেন-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,শ্রী সুজিদ রায় নন্দি-এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ সমন্বয়ক,এাণ বিতরণ কমিটি,শামসুর নাহার চাপা-শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,অ্যাড:এবিএম রিয়াজুল কবীর কাওছার-সদস্য, আনোয়ার হোসেন-সদস্য এবং মারুফা আক্তার পপি-সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ।
বার্তাবাজার/আরএইচ