শেরপুর জেলা সমিতি ঢাকা’র বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলার ১০নং চরপক্ষীমারী ইউনিয়নে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ২৬ জুলাই শুক্রবার সকাল ১১ শেরপুর জেলা সমিতি ঢাকা’র আয়োজনে চরপক্ষীমারী সাতপাকিয়া ফেরী ঘাট এলাকায় বন্যাকবলিত বানভাসী ২৩০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব ও শেরপুর জেলা সমিতি ঢাকা’র কার্যকরি সভাপতি মো: আবদুস সামাদ। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, মসুর ডাল, চিঁড়া, গুঁড়, সোয়াবিন তৈল, খাবার স্যালাইন।

শেরপুর জেলা সমিতি ঢাকা’র কার্যকরি সভাপতি মো: আবদুস সামাদ এর সভাপতিত্বে¡ ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব নুরুজ্জামান মুন্না, সাংগঠনিক সম্পাদক মনিরুল কবির মিলন, সাইফুজ্জামান মুন্না, একেএম রফিকুল আলম, তথ্য সচিব বদিউজ্জামান রিপন তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যগন।

এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হীরু, চরপক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী ও ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে, বন্যা কবলিত এলাকার ২৩০ বানভাসী পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করার পর অবশিষ্ট ত্রান সামগ্রী শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্যাদুর্গত বানভাসীদের মাঝে বিতরন করা হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর