শেরপুরে রোটারী ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২-’র গভর্নর অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান পীরের অফিসিয়াল ক্লাব ভিজিট উপলক্ষে স্থানীয় রোটারিয়ানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় গভর্নর বলেন, এবার ‘রোটারীর মেলবন্ধন বিশ্বজুড়ে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে রোটারী ক্লাবের কার্যক্রমে বিস্তৃতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই ফ্যামিলি রোটারিয়ান বাড়িয়ে মানুষ ও সমাজের কল্যাণে প্রতিটি ইউনিটকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
রোটারী ক্লাবের শেরপুর ইউনিটের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডাঃ মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নর পত্নী ফার্স্ট লেডি ফিরোজা রহমান, সহকারী গভর্নর মফিজ সরকার ও সফরসঙ্গী পাস্ট প্রেসিডেন্ট কামাল উদ্দিন ভুইয়া। ইউনিটের মেম্বার সেক্রেটারী মলয় চাকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, লুৎফর রহমান মোহন, আমজাদ হোসেন, নারায়ণ চন্দ্র সাহা, শাহী উম্মুল বানীন ও আলহাজ্ব দুলাল উদ্দিন, সিনিয়র রোটারিয়ান রাজিয়া সামাদ ডালিয়া, সাদুজ্জামান সাদী, নবাগত রোটারিয়ান শামছুন্নাহার কামাল, এডভোকেট রফিকুল ইসলাম আধার, এডভোকেট ফারহানা পারভীন মুন্নী প্রমুখ। পরে গভর্নর অন্যান্যদের নিয়ে ক্লাব অঙ্গনে বৃক্ষরোপন করেন।
বার্তাবাজার/আরএইচ