সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) দিনভর বন্যা কবলিত এলাকা কাওয়াকোলার কাটেংগা, মহেশকাংলা,দোগাছি ও বড়কয়ড়া পরিদর্শনকালে প্রায় ৪ শতাধিক বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন,সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ভূইয়া,পৌর নায়েব নজরুল ইসলাম,আ.লীগ নেতা মির্জা আলী আকবর, ইউপি সদস্য আব্দুল মান্নান,বানু সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ